২০২৬ সালে বাংলাদেশিদের জন্য কোন কোন দেশের ভিসা খোলা আছে? (ভিসা ফ্রি ও কাজের ভিসার আপডেট গাইড)
বিশ্ব শ্রম বাজারে বাংলাদেশ এখন অনেক শক্তিশালী অবস্থানে রয়েছে এছাড়াও প্রতি বছর লক্ষাধিক ভ্রমণ পিপাসু মানুষ বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করেন। সবার কথা মাথায় রেখে আজকে আলোচনা করবো ২০২৬ সালে বাংলাদেশিদের জন্য কোন কোন দেশের ভিসা খোলা আছে এটি নিয়ে। ২০২৬ সালের সর্বশেষ হালনাগাদ তথ্য বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই বাংলাদেশের পাসপোর্ট বিশ্বের পাসপোর্ট র্যাংকিংয়ে ৯৫ তম পজিশনে অবস্থান করছে। এই তথ্যটি আমাদের কাছে শুনতে খুব একটা স্বাচ্ছন্দ্যবোধ না হলেও আমাদের দেশের পাসপোর্ট দিয়ে পৃথিবীর মোট ৩৬ দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করা সম্ভব। এখানে মূলত অন-অ্যারাইভাল ভিসা অথবা ইলেক্ট্রনিক ট্রাভেল অথরাইজেশনের মাধ্যমে সম্পূর্ণ ভিসা ছাড়া ভ্রমণ করা যায়। বাংলাদেশের জন্য বিশ্ব ট্রাভেল বাজার আগের থেকে কম্পলিকেটেড হয়ে গেছে যদিও এখন কাগজের পেপারস এর বদলে অনেক দেশ অনলাইন ভিসা সিস্টেম চালু করেছে। কিছু দেশ যেমন, শ্রীলংকা বা মালদ্বীপের মতো রাষ্ট্র তাদের দেশের জনপ্রিয় স্পটগুলোতে যাওয়ার আগে অনলাইন ট্রাভেল ডিক্লারেশন বা ইটিএ ফর্ম পূরণ করা আবশ্যিক করেছে। ২০২৬ সালে এসে কেউ যেনো ভিজিট ভিসায় কোনো দেশে গিয়ে ...